বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়ার রূপকার শহীদ শেখ কামাল হোসেনের নামে “ শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩” পঞ্চগড়ের আটোয়ারীতে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ( ১৮ জানুয়ারি) আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয মাঠে এ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ ও উপদের্শমুলক বক্তব্য রাখেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ, শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-জনপ্রতিনিধি-সাংবাদিক ও ক্রীড়ার সাথে সম্পৃক্ত ক্রীড়ানুরাগীরা। সুত্র জানায়, উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ গ্রহন করবেন।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।