বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে এস,এস,সি ১৯৯৮ ও এইচ,এস,সি ২০০০ ফ্রেন্ডস নারায়ণগঞ্জ গ্রুপের শীতবস্ত্র  বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩

‘মানবতা বোধ, জাগ্রত হউক, বিবেকের তাড়নায়’ স্লোগান কে সামনে রেখে নওগাঁর সাপাহারে এতিমখানা, মাদরাসা, ছিন্নমূল দুঃস্থ অসহায় ব্যক্তি ও প্রতিষ্ঠানে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এস,এস,সি ১৯৯৮ ও এইচ,এস,সি ২০০০ ফ্রেন্ডস নারায়ণগঞ্জ গ্রুপের উদ্যোগে এবং সাপাহার রক্তদাতা সংগঠন এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ২৭টি এতিমখানা ও মাদরাসার এতিম, সুবিধাবঞ্চিত শিশু, থ্যালাসামিয়া এবং বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা, বিধবা, স্বমী পরিত্যক্তা, অসহায় অসুস্থ ও বয়স্ক নারী-পুরুষ, কৃষি শ্রমিক, ভ্যান চালক, মানসিক ভারসাম্যহীন নর-নারী, বাজারের মুচি সম্প্রদায়, পরিচ্ছন্নতা কর্মী, রেস্তোরাঁ শ্রমিক, বাজারের ছিন্নমূল মানুষ, গৃহপরিচারিকাসহ অন্যান্যদের মধ্যে এক হাজার শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। সাপাহার রক্তদাতা সংগঠনের সভাপতি নাসরিন জাহান নীতুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাঃ রুহুল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার ও বিশিষ্ট সমাজ সেবক নূরুল হক মাস্টার।

এসময় ঢাকা থেকে আগত “এসএসসি ৯৮, এইচ এস সি ২০০০ ফ্রেন্ডস নারায়ণগঞ্জ” গ্রুপের সদস্য বৃন্দ, সাপাহার রক্তদাতা সংগঠনের উপদেষ্টা মন্ডলী গন, সাপাহার রক্তদাতা সংগঠনের সদস্য বৃন্দ, রক্তদাতা গন এবং সেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।