বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

সাদুল্লাপুরে স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্ত্রীর দায়ের করা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি নাজমুল হক (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এস আই) তরিকুল ইসলাম।গ্রেফতারকৃত নাজমুল হক উপজেলার ইদিলপুরের হরিনাথপুর গ্রামের আবু তালেব মিয়ার ছেলে।
এস আই তরিকুল ইসলাম বলেন, নাজমুলের বিরুদ্ধে তার স্ত্রী যৌতুকের মামলা দায়ের করে। এ মামলায় বিজ্ঞ আদালত তাকে দুই বছরের সাজা প্রদান করে। এতে আত্মসমর্পণ না করে নাজমুল দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে জানান এ কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।