বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে রোগীদের বিনামূল্যে তথ্য ও পরামর্শ সেবা দিল ইয়েস ও এসিজি

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
ঝালকাঠি সদর হাসপাতালের সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য রোগী ও স্বজনদেরকে জানাতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ সেবা প্রদান করা হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির)’র সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগী সংগঠন এসিজি ও ইয়েস গ্রুপের পরিচালনায় এ ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা দেওয়া হয়। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত একটানা এ সেবা প্রদান করে ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপের সদস্যরা।
এ সময় তথ্য ও পরামর্শ ডেস্কের মাধ্যমে ঝালকাঠি সদর হাসপাতালের আগত সেবাগ্রহীতা ও দর্শনার্থীদের হাসপাতালের বিদ্যমান সেবা, সেবার মূল্য ও সেবা প্রাপ্তিতে করনীয় বিষয়ে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ঝালকাঠি সদর হাসপাতালে নারীদের জন্য যেসব সেবা রয়েছে বিশেষ করে সার্বক্ষণিক জরুরী বিভাগের সেবা, গর্ভকালীন চেকআপ ও নিরাপদ প্রসব সেবা গ্রহনে উদ্বুদ্ধ করা হয়। এছাড়াও জরুরী প্রয়োজনে নির্ধারিত ফি দিয়ে সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স ব্যবহার, সরকার নির্ধারিত সাশ্রয়ী মূল্যে বিভিন্ন প্যাথলজি টেস্ট এবং কভিড-১৯ (করোনা) সংক্রান্ত সেবা গ্রহনে উদ্বুদ্ধ করা হয়। এ সময় সনাকের পক্ষ থেকে ঝালকাঠি সদর হাসপাতালের সেবা সম্পর্কীত ভাঁজপত্র, তথ্যপত্রও বিলি করা হয়। এসময় প্রায় দুই শতাধিক সেবাগ্রহিতাকে তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেন ইয়েস ও এসিজি গ্রুপের সদস্যরা।
ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা ডেস্ক উদ্বোধন করেন ঝালকাঠি সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোঃ জহিরুল ইসলাম। এ সময় সচেতন নাগরিক কমিটি (সনাক) এর স্বাস্থ্য বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক কবিতা হালদার, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমান, ইয়েস গ্রুপের দলনেতা খান জাহান রিমন, সহদলনেতা সাদিয়া আক্তার বৃষ্টিসহ ইয়েস ও এসিজি গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।