বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে সাংবাদিক কাজী মোস্তফা রুমির পিতার ইন্তেকাল;দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
ময়মনসিংহ-ঢাকা-টাংগাইল থেকে পরিচালিত জনপ্রিয় অনলাইন পোর্টাল স্বদেশ কন্ঠ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, বিশিষ্ট মিডিয়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব কাজী মোস্তফা রুমির সম্মানিত পিতা কাজী আব্দুল্লাহ হের বারী(শামীম কাজী) ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
মঙ্গলবার (১৭ জানুয়ারি ) রাত ১০.৩০ মিনিটে চিকিৎসার জন্য ঢাকায় একটি হাসপাতালে নেওয়ার পথে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী,ছেলে,মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের জানাযা নামায নামায বুধবার বেলা ২.০০ টায় নাগরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়ে নাগরপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক মো. কাজী মোস্তফা রুমির সম্মানিত পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের চেয়ারম্যান মো.ইকবাল বাহার চৌধুরী, টাঙ্গাইল জেলা আ.লীগ এর সম্মানিত সদস্য তারেক শামস্ খান হিমু, নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো.জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক মো.কুদরত আলী, নাগরপুর প্রেসক্লাব সভাপতি মো.আক্তারুজ্জামান বকুল, স্বদেশ কন্ঠ প্রতিদিনের চেয়ারম্যান ও সম্পাদক মো.শফিউল ইসলাম শফিক, বিকসকপ, নাগরপুর এর সভাপতি মীর ওবায়েদ ও সাধারন সম্পাদক মো.গোলাম মোস্তফা(গোলাম)।
উল্লেখ্য,সাংবাদিক কাজী মোস্তফা রুমির পিতা কাজী আব্দুল্লাহ হের বারী(শামীম কাজী)টাঙ্গাইল জেলা নাগরপুর উপজেলা  সদর ইউনিয়নে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম মরহুম কাজী আকবর হোসেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকা একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।