বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়ে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিরতণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
খাগড়াছড়ির রামগড়ে উপজেলা পর্যায়ে ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারী) দুপুরে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের অংশ গ্রহণে তিন দিনব্যাপি অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল আলম কামাল, রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নে সহকারী পরিচালক রাজু আহামেদ, থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র কর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু কাউছার, রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের সহ প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় ও রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি বিষয়ে প্রতিযোগিতায় একক ও দলীয় ইভেন্টে অংশ নিয়ে বিজয়ী হয়। বিজয়ীরা আগামী ১৮ জানুয়ারি জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।