বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

‘ভেঙেছে দুয়ার এসেছ জ্যোতির্ময়’ বই এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি মুক্তস্বাধীন দেশের মাটিতে পা রাখেন। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ‘ভেঙেছে দুয়ার এসেছ জ্যোতির্ময়’ এই পেপার বুকটি প্রকাশ করা হয়েছে। বইটি সম্পাদনা করেছেন এসএস এফ এর মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান।
১৪ জানুয়ারি ২০২৩ সকালে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের যৌথ সভায় বইটির মোড়র উন্মোচন করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর্ট পেপারে ছাপা, শক্ত মলাটে বাঁধাই করা ১০০ পৃষ্ঠার এই বইতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এবং ১৯৬৬ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সংবাদপত্র ও গণমাধ্যমে যেসব রিপোর্ট, বিশেষ প্রতিবেদন, ছবি ছাপা হয়েছিল সেই পত্রিকাগুলোর প্রথম পাতা বাছাই করে সংকলিত করা হয়েছে। এতে সেই সময়ের, দৈনিক আজাদ, দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, দৈনিক পূর্বদেশ, দৈনিক পাকিস্তান ও পরবর্তীত দৈনিক বাংলা, দৈনিক সমাজ, দ্যা মনিং নিউজ ,দ্যা পিপলস, পাকিস্তান ও বাংলাদেশ অবজারভার প্রভৃতি পত্রিকার ৯৫টি প্রথম পাতা সন্নিবেশিত করা রয়েছে। বইটি প্রকাশ করেছে জয়ীতা প্রকাশনী, প্রকাশক ইয়াসিন কবীর জয়।
এই বইটি নতুন প্রজন্মের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ও অবদান এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সহায়ক হবে।
মহান মাতৃভাষা আন্দোলনে বাঙালির মানসে যে আত্মচেতনার উন্মেষ ঘটেছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানতাকে ধাপে ধাপে স্বাধীনতার আন্দোলনে উপনীত করেছেন। পরাধীনতার নিগড় থেকে মুক্ত হওয়ার জন্য সমগ্র বাঙালি জাতিকে এক সুকঠিন ঐক্যেযোটবদ্ধ করেছেন। যৎসামান্য দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সমর বিদ্যায় সুশিক্ষিত ও বিপুল অস্ত্রধরহানাদার পাকিস্তানী সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহসী করেছেন। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা, এমন নেতৃত্ব নজিরবিহীন।
১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামে বিজয় অর্জনের ভেতর দিয়ে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানে কারাবন্দী। সামরিক জান্তারা তাঁর প্রাণ নাশের হুমকি দিয়েছিল। কিন্তু তিনি ছিলেন আদর্শে অটল। এদিকে বঙ্গবন্ধুকে ছাড়া বাঙালির স্বাধীনতা তথা বিজয়ের আনন্দ ছিল অসম্পূর্ণ। জাতির পিতার মুক্তির জন্য বাঙালির দাবি আর বিশ্ব নেতৃবৃন্দের চাপে পাকিস্তানী জান্তারা অবশেষে ১৯৭২ সালের ৮ জানুয়ারি তাঁকে মুক্তি দিতে বাধ্যহয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডন ও ভারত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি মুক্তস্বাধীন দেশের মাটিতে পা রাখেন। সেদিন বিজয়ী বাঙালি তাদের মহানায়ককে বরণ করতে এক অবিস্মরণীয় সংবর্ধনার আয়োজন করেছিল। বইটিতে সেই অবিস্মণীয় দিনগুলোকে তুলে ধরা হয়েছে।
বইটি প্রকাশ করেছে জয়ীতা প্রকাশনী। বইটি পাওয়া যাবে জয়ীতা প্রকাশনীর ২০/২১ বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের কার্যালয়ে এবং ফেব্রুয়ারিতে অমর একুশের বইমেলায় জয়ীতা প্রকাশনীর স্টলে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।