বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে ২হাজার ৫পিচ ইয়াবাসহ এক যুবক আটক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩

ঝালকাঠির কাঠালিয়া থানার ৩নং আমূয়া তুষার চত্ত্বর চেকপোষ্ট পরিচালনাকালে ঢাকা টু পাথরঘাটাগামী ইসলাম পরিবহনের এক যাত্রীর নিকট থেকে ২ হাজার ৫পিচ ইয়াবাসহ এক যুবক আটক করেছে কাঠালিয়া থানা পুলিশ। কাঠালিয়া থানার এসআই (নিঃ) সেলিম রেজা কাঠালিয়া থানা এলাকায়  অফিসার ফোর্সদের রাত্রিকালীন রনপাহারা ডিউটি তদারকি এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষনে টহলরত থাকালীন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় এএসআই (নিঃ) মো: সোলায়মান ইসলাম সোহাগসহ নায়েক মো: ফজলুল হক, মো: মাসুদ রানা, মো: হানিফ হাওলাদার, মো: সাজ্জাদ হোসেন এর সহযোগীতায় অভিযান পরিচালনা করিয়া ১৭ জানুয়ারী ভোর রাত ৪টা ৪৫ মিনিটে মো: শুভ হাওলাদার (২০) কে অবৈধ মাদকদ্রব্যসহ আটক করে মাদকদ্রব্র নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় অপরাধ করায় কাঠালিয়া থানার মামলা নং-০৮ রুজু করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল  এক প্রেসনোটে এ তথ্য  সাংবাদিকদের জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।