মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সোয়া চার কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ মে, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাস দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখে এ পর্যন্ত প্রায় সোয়া চার কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার। ৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৭ মে পর্যন্ত চাল বরাদ্দ করা হয়েছে এক লাখ ৩৩ হাজার ৪৩৫ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে প্রায় এক লাখ আট হাজার মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার ৯৪ লাখ ১ হাজার ৭৫৪টি এবং লোকসংখ্যা চার কোটি ২০ লাখ ৬৩ হাজার ৪২৮ জন।

 

ত্রাণ হিসেবে নগদ বরাদ্দকৃত প্রায় ৭৪ কোটি টাকার মধ্যে ৫৯ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার টাকা থেকে বিতরণ করা হয়েছে ৫৫ কোটি ৪ লাখ ৪৬ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার ৫৬ লাখ ১২ হাজার ৩২৮টি এবং লোকসংখ্যা ২ কোটি ৫২ লাখ ২৩ হাজার ৯০ জন। শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দকৃত ১৪ কোটি ৩৪ লাখ টাকার মধ্যে বিতরণ করা হয়েছে প্রায় ১১ কোটি টাকা। এতে উপকারভোগী পরিবার ৩ লাখ ৬০ হাজার ৬১২টি এবং লোকসংখ্যা ৭ লাখ ৪১ হাজার ৩৬৭ জন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।