বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত ইয়াবা কামাল সরদার গ্রেফতার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩

বরিশালের আগৈলঝাড়ায় চেক প্রতারনা মামলার সাজাপ্রাপ্ত ব্যবসায়ি কামাল সরদার ওরফে ইয়াবা কামালকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা ভারপ্রাপ্ত অফিসার ইন চার্জ (ওসি, তদন্ত) মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার নগড়বাড়ি গ্রাম থেকে ওই গ্রামের সিরাজ সরদারের ছেলে স্থানীয় টিভি শো-রুম একে আদর এন্টার প্রাইজের মালিক সাজাপ্রাপ্ত আসামী কামাল সরদারকে এএসআই সুব্রত চন্দ্র রায় গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত কামাল এনআই এ্যাক্ট এসএল ১২০৭/২১ মামলার সাজাপ্রাপ্ত আসামী। বরিশালের একটি আদালত কামালকে ৫৩৪৭৯ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে। রায়ের দিন থেকে কামাল পলাতক ছিল। কামালের বিরুদ্ধে থানায় মাদক মামলাও রয়েছে জানিয়ে তিনি আরও বলেন মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত কামালকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।