বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে কুকুরের টিকাদান বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
যশোরের অভয়নগরে জলাতঙ্ক রোগ প্রতিরোধে ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টিকাদান কার্যক্রমের সমন্বয়কারী ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. এস এম মাহমুদুর রহমান রিজভী, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. রকিবুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, নওয়াপাড়া পৌরসভার পরিবেশ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, কনজারভেন্সী ইন্সপেক্টর সেলিম মল্লিক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, শেখ তৈয়েবুর রহমান, শেখ আবুল কাশেম সহ ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যপরিদর্শকবৃন্দ। জানা গেছে, জলাতঙ্ক রোগে আক্রান্তের হার শূণ্য পর্যায়ে আনার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্যোগ গ্রহণ করেছেন। যার আওতায় অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়ন ও নওয়াপাড়া পৌর এলাকার সর্বনিন্ম দুই হাজার থেকে চার হাজার কুকুরকে এ টিকাদানের আওতায় আনা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।