বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে পুলিশী বাধায় পন্ড বিএনপি’র বিক্ষোভ, দলীয় কার্যালয়ের সামনেই প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া, ৯৬ এর আলোকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ ১০ দফা দাবী বাস্তবায়ন ও বিদ্যুতের মুল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলের বাসাইলে বিক্ষোভ-সমাবেশ  কর্মসুচী পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি।
সোমবার (১৬ জানুয়ারী) বেলা তিনটার দিকে  দিকে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার চেস্টা করলে পুলিশের  বাধায় তা পন্ড হয়। পুলিশের বাধার  বাধার কারনে বিএনপি নেতাকর্মীরা কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করেন।
উপজেলা বিএনপির আহবায়ক এনামুল করিম অটলের সভাপত্বিতে এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মামুন আল জাহাঙ্গীর, বিএনপির সদস্য সচিব নুরনবী আবু হায়াত নবু, পৌর বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান তুহিন, পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ পিন্টু। বক্তারা ১০ দফা আন্দোলনের দাবি বাস্তবায়নে বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপজেলা বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল  ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত গণসমাবেশে আজকের এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।