বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ থানা নবাবগঞ্জ থানা ও শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর বিভূতি ভূষণ ব্রতী রায়

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
“রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ থানা নবাবগঞ্জ থানা ও শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর বিভূতি ভূষণ ব্রতী রায়।(১৫ জানুয়ারী),রবিবার,২৩ খ্রিঃ রেঞ্জ ডিআইজির কার্যালয় সম্মেলন কক্ষে জনাব মোঃ আব্দুল আলীম মাহমুদ,বিপিএম,ডিআইজি,বাংলাদেশ পুলিশ,রংপুর রেঞ্জ মহোদয়ের সভাপতিত্বে ডিসেম্বর/২০২২ মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রংপুর রেঞ্জের ডিসেম্বর/২০২২ এর সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ থানা দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা,অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ এবং শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর বিভূতি ভূষণ ব্রতী রায় নির্বাচিত হয়। অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ এর নবাবগঞ্জ থানা এলাকায় জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ,আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক বিষয়ে অবদান রাখার জন্য দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাকে শ্রেষ্ঠ থানা এবং আইনশৃঙ্খলা রক্ষা ও গ্রেফতারী পরোয়ানা তামিল,চোর সহ ১৭৮(একশত আটাত্তর)টি অটো চার্জার ভ্যানের ব্যাটারী উদ্ধার ,চোর সহ চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ সার্বিক বিষয়ে অবদান রাখায়  সাব-ইন্সপেক্টর বিভূতি ভূষণ ব্রতী রায়কে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টরের পুরস্কারে ভূষিত করেছে রংপুর রেঞ্জ পুলিশ।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব এস এম রশিদুল হক পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) রংপুর; পিবিআই রংপুর এর অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ সুজায়েত ইসলাম,রেঞ্জ রংপুর রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার এবং ইন-সার্ভিসের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) বৃন্দসহ রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।