বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে অজ্ঞাত ব্যক্তির মৃত দেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড দক্ষিণ দেয়াপাড়া ভৈরব সেতুর দক্ষিণ পাশে মেসার্স সাহারা এন্টারপ্রাইজের সরিষা খেতের মধ্যে আনুমানিক ৩১বছর বয়সী অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ঘন কুয়াশা থাকায় আনুমানিক ২.০০টার সময় স্থানীয় এক ব‍্যক্তি গরু নিয়ে ঘাষ খাওয়াতে এসে জবাইকৃত লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে উৎসুক জনগণ লাশটি দেখতে ভিড় জমায়।
এবিষয়ে ২নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল্লাহ জানান, আমি খবর শুনে স্থানীয় পাথালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ ও  অভয়নগর থানায় খবর দেই। এখানে এসে দেখলাম লাশটি গঁলাকাটা অবস্থায় পড়ে আছে। আমার জানামতে মৃত ব্যাক্তি আমার এলাকার কেউনা, তাকে আমি চিনতে পারছিনা।
স্থানীয় ইমরান নামে একজন বলেন, আমি খবর পেয়ে দেখতে এসেছি, লাশটির পরিচয় জানিনা।অভয়নগর থানার  অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, খবর পেয়ে আমি ঘটনা স্থান পরিদর্শন করেছি। অজ্ঞাত পরিচয় একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো প্রক্রিয়াধীন। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।