বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র হিসেবে এক হাজার কম্বল বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী ও আয়াত ওভারসীজের ফাউন্ডার চেয়ারম্যান মোঃ আহসান হাবিব। রবিবার ( ১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া বাংলা বাজার মাদরাসা প্রাঙ্গণে মির্জাপুর ইউনিয়নের বাছাইকৃত অসহায় শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। আহসান হাবিব বলেন, আমি এই এলাকার সন্তান। আমি ঢাকায় থাকি। এসময় আমার এলাকায় প্রচন্ড ঠান্ডা ও শৈত প্রবাহের কারণে অনেক গরীব অসহায় ব্যক্তি কাহিল হয়ে পড়ে। অনেকের শীত নিবারণের জন্য একটি চাদর বা কম্বল কেনার সামর্থ থাকে না। আমার প্রতিবেশী সহ এলাকার অসহায় মানুষদের কথা ভেবে সামর্থ অনুযায়ী গত বছরের ন্যায় এবারও কিছু কম্বল নিয়ে এসেছি। আজ কম্বল বিতরণ অনুষ্ঠানে কোন অতিথি বা কোন জনপ্রতিনিধিকে বলিনি। আমার মা দেলোয়ারা বেগম সহ পরিবারের লোকজনদের নিয়ে কম্বল বিতরণ করছি। প্রয়োজনে আরো কম্বল নিয়ে আসবো। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য এলাকার সম্পদশালী ও বিত্তশালীদেরকে আহবান জানিয়েছেন। কম্বল বিতরণের সময় তার পরিবারের লোকজন, উপকারভোগী সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।