বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

ভূরুঙ্গামারীতে ট্রাক-অটো সংঘর্ষে এক যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩

সোনাহাট-ভূরুঙ্গামারী মহাসড়কের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট বাজারে অটোর সাথে পাথর বোঝাই মিনি ট্রাকের ধাক্কায় এক অটোর যাত্রী নিহত হয়েছে। এ সময় অটো চালকও আহত হয়।

শনিবার (১৪ জানুয়ারি) রাত ৭ টায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনা স্হলেই ঐ অটো যাত্রীর মৃত্যু হয়। অটো চালকও আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূরুঙ্গামারী হতে ছেড়ে আসা একটি অটো ওই এলাকায় পৌঁছালে সোনাহাট স্হল বন্দর দিক থেকে আসা পাথর বোঝাই একটি মিনি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনা স্হলেই এক অটো যাত্রীর মৃত্যু হয় ও অটো চালক আহত হয়। নিহত ঐ যুবক কচাকাটা থানার বল্লোবের খাস ইউনিয়নের নুরুল ইসলাম এর পুত্র আশরাফুল হক (৩৯)। পরে আহত অটো চালককে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, এবিষয়ে নিহতের স্বজনরা মামলা করলে নিয়োমিত আইনে মামলা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।