বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে শিশু কানন প্রি-ক্যাডেট হাইস্কুল এন্ড কলেজের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
গাইবান্ধার পলাশবাড়ীতে শিশু কানন প্রি-ক্যাডেট হাইস্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীনবরন, সূধীজন-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা (১৩-১৪ জানুয়ারি)উদ্ধোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক রুহুল আমিন মন্ডল। শিশুকানন প্রি-ক্যাডেট হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শিক্ষক সামছুজ্জোহা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর-প্রশাসক ও সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান,উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগ নেতা এনামুল হক মকবুল, হোপ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মতিয়ার রহমান লাভলু।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বপ্নীল অগ্রযাত্রার ২০ তম বর্ষে শিশু কাননের পদার্পণ। ভালো মানুষ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার বিস্তার ঘটাতে হবে এমনটাই প্রত্যাশা করেছেন বক্তারা।
শিক্ষা একজন ব্যক্তিকে অজ্ঞতার অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। আর নৈতিকতা মানুষের জীবনকে করে তোলে সুন্দর ও সমৃদ্ধ। এ দু’টির সমন্বয় হলে একজন মানুষ সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক ও দায়িত্বশীল হয়ে ওঠে। কাজেই বর্তমান সমাজের জন্য নৈতিক শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ।
পরে ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সুধীজনসহ কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিচালক অধ্যক্ষ রুহুল আমিন মন্ডল, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক সাদ্দাম হোসেন ও রিশাদ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।