বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
নওগাঁর সাপাহারে বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা  সাধন চন্দ্র মজুমদার এমপি’র পক্ষ থেকে শীতার্তদের  মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে পাতাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার করমু ডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও তিলনী স্বরলি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে  ৫ শতাধিক শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতিক উপ-কমটির সদস্য ত্রিশূল সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মন্ত্রী কন্যা প্রকৌশলী তৃনা মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।
পাতাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের পরিচালনায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাইমা বেগম, সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা প্রমুখ সহ ইউপি সদস্যগণ,পাতাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধনচন্দ্র মজুমদার এমপির নিজ তহবিল হতে উপজেলার সকল মসজিদের ইমাম মোয়াজ্জেম সহ ৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।