জমি নিয়ে বিরোধের জেরধরে তিন নারীসহ আটজনকে পিটিয়ে জখম করে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া গ্রামের। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
শনিবার সকালে ওই গ্রামের বৃদ্ধ খালেক মোল্লা অভিযোগ করে বলেন, দীর্ঘ ৫০ বছর যাবত বসতবাড়ির ২৯ শতক জমি দলিল ও রেকর্ডমূলে ভোগ দখল করে আসছেন তিনি। শুক্রবার বিকেলে ওই জমি নিজেদের দাবী করে একই বাড়ির আকবর মোল্লা, জাকির মোল্লা, মিরাজ মোল্লা ও মেহেদী মোল্লাসহ তাদের ৭/৮জন সহযোগীরা হামলা চালিয়ে তাদের (খালেক মোল্লা গং) দুইটি বসতঘর ও একটি গাড়ির গ্যারেজ, দুইটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক ভাংচুর করে। বসতঘর ভাংচুরের সময় বাঁধা দেওয়ায় তার (খালেক মোল্লা) বৃদ্ধ স্ত্রী কুলসুম বেগম, পুত্রবধু নার্গিস বেগম, ভাতিজী নাইমা সহ আটজনকে পিটিয়ে জখম করা হয়। গুরুতর অবস্থায় তিনজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি
তিন নারীকে পিটিয়ে জখম, বসতবাড়ী ভাংচুর
প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩