বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি সালাম, সম্পাদক নজরুল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলনে বীরমুক্তিযোদ্ধা এফএমএ সালামকে সভাপতি, মো. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়েছে। শুক্রবার ময়মনসিংহ সিটি করর্পোরেশনের শহীদ শাহাব উদ্দিন মিলনায়তনে আলোচনা সভা ও ত্রি-বার্ষিক কাউন্সিলর অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ও অপস্) মোছাঃ আবিদা সুলতানা (বিপিএম,পিপিএম), মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফুর রহমান, সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব ও পিআইডির সহকারী তথ্য অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান।  ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এফএমএ সালামের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শামসুল আলম খান, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত দেড় শতাধিক সাংবাদিক যোগদান করেন। পরে আলোচনা শেষে সর্ব সম্মাতিক্রমে পুনরায় বীরমুক্তিযোদ্ধা এফএমএ সালামকে সভাপতি, মো. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আলোচনা পূর্বে প্রয়াত সাংবাাদিক শফিক জামান লেবু, লিটন ধর গুপ্ত, ফজলুল হক ভূঁইয়া, শাহাদাত হোসেন কাজল, বিজন কৃষ্ণ রায়, লিটন, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান আনজু ও মো. আনিসুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিটি নীরবতা পালন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।