বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে অসহায় মানুষের পাশে বিজিবি

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্ত ঘেষা অসহায় মানুষের পাশে দাড়িয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ( ১৩ জানুয়ারি) উপজেলার ধামোর গাছবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) এর আয়োজনে অসহায় দরিদ্র মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় পাঁচশত জন গরীব অসহায় শীতার্তের মাঝে কম্বল এবং বিভিন্ন বয়সী প্রায় পাঁচশত জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা সহ ঔষধ বিতরণ করা হয়। এ কর্মসুচির উদ্বোধন করেন, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ সোহরাব হোসেন। এসময় পঞ্চগড় ১৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোঃ মাহফুজুল হক, গাছবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের দুলাল সহ বিজিবি’র বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজিবি সেক্টর কমান্ডার বলেন, দেশের সীমান্ত রক্ষা ছাড়াও জনসাধারণের যেকোন সংকটময় পরিস্থিতিতে বিজিবি সবসময়ই মানবিক হিসেবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর গাছবাড়ী সীমান্ত এলাকায় অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। যাতে এই শীতে শীতার্তদের মাঝেও একটু উষ্ণতা ছড়িয়ে যায়। এছাড়াও গরিব অসহায় রোগীদের মাঝে চিকিৎসা সেবা সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা প্রদান করেন, মেডিকেল অফিসার ডা.মেজর আমিনুল ইসলাম ও পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান ওয়াহিদ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।