সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি
আমার বাংলাদেশ – রেজাউল করিম রোমেল
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
এই যে আমার বাংলাদেশ
সোনার বাংলাদেশ,
শস্য শ্যামল ফসলে ভরা
রূপের নেইকো শেষ।
এই দেশেতে জন্মে মাগো
ধন্য আমি ধন্য,
লাখ শহীদ রক্ত দিলো
এই দেশেরই জন্য।
এই দেশেতে পদ্মা মেঘনা
যমুনা বহমান,
রক্ত দিয়ে হলেও আমরা
রাখব দেশের মান।