বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

স্মার্ট চিকিৎসা ব্যবস্থা চালু করবে আওয়ামী লীগ -মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩

আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে স্মার্ট চিকিৎসা ব্যবস্থা চালু করবে সরকার। বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রয়াত ডাঃ দাস রনবীরের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম বাজারে অনুষ্ঠিত নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ -এমপি এ কথা বলেন।

চিকিৎসা ব্যবস্থায় সরকারের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী উপজেলা হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ৩২ ধরনের ওষুধ বিনামূল্যে পাচ্ছেন। সরকার উপজেলা হাসপাতালগুলোকে আধুনিকায়ন করে তুলেছে।

প্রয়াত চিকিৎসকের স্মরনে তিনি বলেন, ডাঃ দাস রনবীর ছিলেন একজন মহৎপ্রান চিকিৎসক। তিনি আমৃত্যু বিনামূল্যে মানব সেবা করে এ অঞ্চলের গণমানুষের মাঝে অমর হয়ে আছেন। মাহিলাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে ও ইউপি সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, প্রয়াত চিকিৎসকের সহধর্মীনি জয়িতা রায় তমা। সভা শুরুর আগে রনবীরের ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।