বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

মধুময় শরিষার ফুলের গন্ধে ভরপুর মাঠ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
টাংগাইলে বাসাইল উপজেলায় গত বছর সরীষা চাষ হয়েছে  ৪ হাজার ৮২০ হেক্টর,এবার লক্ষ মাত্রা ছিল ৫ হাজার ৩৯৫ হেক্টর।আর এবার চাষ হয়েছে ৬ হাজার ৫০ হেক্টর জমি। অর্থাৎ গত বারের থেকে  প্রায় ৭০০ হেক্টর জমি বেশি চাষ হইতেছে।
 এছাড়া জানা যায় এবার আগের মাগি সরীষা (টরি-৭) বাদ দিয়ে এবার কৃষি অফিসের সহযোগিতায় বারী সরিষা-১৪ জাতের বীজ বপন করা হয়েছে এর জীবন কাল ৮০-৯০ দিন এবং এর সরীষার উৎপাদন হেক্টর প্রতি ১.৪-১.৬ টন, যার  ভোজ্য তেলার  পরিমান ৪৪-৪৫%,অপর দিকে মাগি সরিষা(টরি-৭) জীবনকাল ৭০-৮০ দিন হেক্টর প্রতি উৎপাদন ০.৯৫-১.১ টন যার ভোজ্য তেল ৩৮-৪০%।
মাননীয় প্রধানমন্ত্রীর ভোজ্য তেল উৎপাদন বৃদ্ধির ঘোষনায় কৃষি মন্ত্রী ও মন্ত্রনালয়  জেলা ও উপজেলা কৃষি বিভাগ কে ১৫% ভোজ্য তেল উৎপাদন বৃদ্ধির লক্ষ  মাত্রা প্রনয়ন করেছেন।
এদিকে অধিক দামে লাভের আশায় কৃষকের সরীষা চাষে ঝুকে পড়েছে।এবার ফলন ও ভালো। হলুদ সরীষা ফুলে ছেয়ে গেছে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ।হলুদ সরীষা খেত এখন চাষির স্বচ্ছলতার স্বপ্ন আর নিশ্চত ভবিষ্যতের হাতছানি।সব মিলিয়ে বাসাইলে সরীষা চাষে বিপ্লব ঘটতে চলেছে বলে জানিয়েছে চাষি ও কৃষি বিভাগ। শুধু বাজারে এই দাম ঠিক থাকলে লাভের মুখ দেখবে বলে আশা চাষিদের।বন্যার পানি এবার একটু দেরিতে নামলেও সময় নষ্ট না করে জমিকে সরীষা চাষের উপযোগি করেই বিজ বপন করে ফেলেছে,  পরবর্তি আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাসাইল উপজেলায় সরীষার ব্যাপক আবাদ হয়েছে। খোজ নিয়ে জানা গেছে কাঞ্চনপুর, কাউলজানী ফুলকি,হাবলা,কাশিল সহ বাসাইলের বাসুলিয়া বিশাল অংশ জুরে ব্যাপক ভাবে শুর হয়েছে সরীষা চাষ।বাসুলিয়ার সরীষা চাষি বাসুদের ছেলে নরেন বলেন গত বারের থেকে ফলন ভালো আশা করি আগের থেকে ভোজ্য তেল বেশি পাব দাম সঠিক থাকলে সংসার ভালো চলবে।
 বছরের ভোজ্য তেলের ঘাটতি পুরনে ও অধিক ধামের আশায় আগ্রহী হয়ে উঠেছে সরীষা চাষে কৃষকেরা।ভোজ্য তেলের এই দাম ঠিক থাকলে লাভের মুখ দেখবেন বলে আশা করছেন তারা।
অবারিত মাঠের হলুদ সরীষার খেত এখন স্বচ্ছলতার স্বপ্ন আর নিশ্চিত ভবিষ্যতের হাতছানি।চাষিরা জানিয়েছেন সংসারের প্রয়োজনীয় ভোজ্যতেলের চাহিদা ও পাশাপাশি লাভজনক বাড়তি ফসল হিসাবে সরীষা চাষে ঝুকে পড়েছে তারা।
বাসাইল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহজাহান আলী জানান,সরীষার আবাদ এলাকা বৃদ্ধী ও জাত পরিবর্তনের মাধ্যমে, সরীষা চাষে চাষিদের ব্যাপক অংশ গ্রহনের কারনে উপজেলায় এবার সরীষা চাষে বিপ্লব সূচনা হয়েছে।এখান কার সরীষা বাড়তি আয়ের পাশাপাশি দেশের ভোজ্যতেলের ঘাটতি পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।