বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

রংপুরে বিএনপির ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩

রংপুরে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় ১০ নেতাকর্মীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (১১ জানুয়ারি) সকালে রংপুরে জেলা ও দায়রা জজ আদালতে ওইসব নেতাকর্মী আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন।
যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আকিবুল ইসলাম মনু, সহ-সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান রানা, জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ার শাহাদত, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি নোমান হাসান, স্বেচ্ছাসেবক দলের মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুল আরেফিন রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মনতাছির মামুন, পীরগাছা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ফজলু মিয়া। এসব নেতা কর্মী হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। হাইকোর্ট তাদের ৭ সপ্তাহের জামিন দিয়েছিলেন। গতকাল বুধবার জামিনের মেয়াদ শেষ হওয়া তারা জেলা জজ আদালতে জামিনের আবেদন করেন।
গত বছরের নভেম্বর মাসে রংপুর জেলা বিএনপির নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে ২ শতাধিক জনকে আসামী করে মামলা করে। এই মামলাটি করেন মেট্রোপলিটন কোতয়ালি থানার এসআই রফিকুল ইসলাম। ছাত্রদল নেতা নয়ন মিয়া হত্যার প্রতিবাদে জেলা বিএনপি একটি মিছিল বের করে নগরীর শাপলা চত্বর প্রদক্ষিণ করে জাহাজ কোম্পানী অভিমুখে যেতে চাইলে গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি অফিসের সামনে পুলিশের সাখে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে ৩ পুলিশসহ ২৫ জন আহত হন।
বিএনপির পক্ষে আইনজীবী আফতাব উদ্দিন আহমেদ ও  শফি কামাল বলেন, হাইকোর্টের আদেশ অনুয়ায়ি আদালতে আত্মসমর্পন করতে বলা হয়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।