বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে গ্রামীণ ঐতিহ্যের ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
গাইবান্ধার পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এ ঐতিহ্য খেলা দেখতে আসেন দূর-দূরান্ত থেকে সব বয়সের হাজার হাজার মানুষ। এ খেলাকে কেন্দ্র করে গোটা হোসেনপুর এলাকা জুড়ে আনন্দ ও উৎসবে মেতে উঠে উৎসুক জনতা।
বুধবার (১১ জানুয়ারি) বিকালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের সাইনদহ আকবর নগর যুব ক্লাবের আয়োজনে সাইনদহ সবজিরবাজার এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়।
এর আগে এ ঐতিহ্য ঘোড়া দৌড় খেলা হোসেনপুরের ইউপি সদস্য ও সাগরিকা এক্সপ্রেস এর স্বত্বাধিকারী এস এম সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন হোসেনপুর ইউপির পরপর দু’বারের নির্বাচিত চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু।
পরে নানা সাঁজে সজ্জিত হয়ে টকবগিয়ে খুরের আওয়াজ তুলে ছুটে যায় রঙ্গে -বেরঙ্গে ঘোড়া। সাঁজে সজ্জিত হয়ে ছুটে চলে ঐতিহ্যের ঘোড় দৌড় প্রতিযোগিতায়। এ খেলা উপভোগ করতে হোসেনপুর ইউনিয়ন বাসীসহ পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে হাজার হাজার মানুষ আসেন। ঘোড় দৌড় প্রতিযোগিতায় পলাশবাড়ী উপজেলা ছাড়াও  পার্শ্ববর্তী জেলা কয়েকটি জেলা থেকে ২০ টি ঘোড়া এ খেলায় অংশ নেয়।
উৎসবমুখর পরিবেশে ঘোড়ার দৌড় ও সাওয়ারীদের রণকৌশল উপভোগ করতে হাজির হয় হাজারো দর্শক।
আয়োজকরা বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও বাংলার সংস্কৃতি মনে করিয়ে দেওয়া আর এলাকাবাসীকে আনন্দ দিতে আজকের এ আয়োজন। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতারণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।