বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

গোবিন্দগঞ্জে জেলা প্রশাসক অলিউর রহমানের বোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকায় ঢাকা রংপুর মহাসড়ক সম্প্রসারন কাজের দরুন বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ৷ এ সংবাদ পেয়ে গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান উক্ত বিদ্যালয়টি পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল লতিফ প্রধান, পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি মুকিতুর রহমান রাফি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন শফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জহিরুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেনসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ সকল শিক্ষকবৃন্দ ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।