বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে তামাক নিয়ন্ত্রণ বিষয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লাইফ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং সিভিল সার্জন অফিস পঞ্চগড়ের বাস্তবায়নে বুধবার ( ১১ জানুয়ারি) আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং কর্মশালার প্রধান আলোচক হিসেবে বিষদ আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। কর্মশালায় বিশেষ আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মোঃ শুমসুল হুদা, মেডিকেল অফিসার ডা. মোঃ সানোয়ার হুদা সাধন। কর্মশালায় অংশগ্রহনকারীদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, হাসপাতাল মসজিদের ইমাম মাওঃ মজিবর রহমান, ইউপি সদস্য পরেশ চন্দ্র বর্মন প্রমুখ। কর্মশালায় স্বাস্থ্য বিভাগের কর্মী সহ সাংবাদিক, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত, শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। কর্মশালা পরিচালনা করেন পঞ্চগড় সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দীন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।