বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রুহিয়া মধুপুর কাকলী  উচ্চ বিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধান্জলী অর্পন।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রুহিয়া মধুপুর কাকলী  উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করা হয়।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া  করা হয়।দোয়ার পরিচালনা করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজিরুল ইসলাম।
পরে বিদ্যালয়ের হলরুমে স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের সভাপতি বদরুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন,সহকারী শিক্ষক সতীশ চন্দ্র বর্মন, আমিনুল ইসলাম, কমলেন্দু সরকার প্রমুখ।
বক্তারা বলেন,১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানী সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে গ্রেফতার করে নিয়ে যায় পশ্চিম পাকিস্তানে।তাকে বিভিন্ন অপরাধে ফাসি দেওয়ার চক্রান্ত চলতে থাকে।ওই সময় দেশে চলে মুক্তিযুদ্ধ।দীর্ঘ ৯ মাস স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায় ।১৯৭২ সালের ২৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে আত্বসমর্পন করতে বাধ্য হয়।এরই কয়েকদিনের মাথায় ৮ জানুয়ারী পাকিস্থান সরকার বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্তি দেয়।১৯৭২ সালের ১০ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান লন্ডন থেকে বিমান বন্দরে অবতরন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।