১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে লামা পৌরসভা উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় লামা পৌর বাস টার্মিনাল প্রাঙ্গণে পৌরসভার আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সহধর্মিণী মিসেস মেহ্লা প্রু মার্মা।
লামার পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে অংশ নেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, দুই বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান ও নারীনেত্রী ফাতেমা পারুল,লামা ৩২ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক এএসএম আজিম উদ্দীন, মন্ত্রী পুত্র রোমিও বাহাদুর।
আরও লামা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আরিফ উল্লাহ নিজামী,এএসপি আনোয়ার হোসেন, ওসি মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, লামা উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, ভাইস চেয়ারম্যানদ্বয় মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দীন, ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন,মোঃ ওমর ফারুক।
লামা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ এর সঞ্চালনায় এসময় আরও অংশ নেন লামা উপজেলা আ.লীগের সহ সভাপতি প্রসন্ন ভট্টাচার্য, বিজয় আইচ,সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর,প্যানেল মেয়র মোঃ হোসেন বাদশা, পৌর আ.লীগের সভাপতি ও কাউন্সিলর মোঃ রফিকসহ সংশ্লিষ্ট অনেকেই।
সূত্রে জানায়, প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সহধর্মিণী মিসেস মেহ্লা প্রু মার্মার ব্যক্তিগত তহবিল হতে ৭০০ পিচ কম্বল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ হতে ৫০০ পিচ ও জেলা প্রশাসনসহ অন্যান্য দপ্তর সম্মিলিতভাবে লামা পৌরসভার তত্বাবধানে মোট ১,৬০০ পিস কম্বল পৌর এলাকার বাসিন্দা ৯ টি ওয়ার্ড এ শীতার্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও আগে লামা উপজেলার ৭ ইউনিয়নেও কম্বল বিতরণ করা হয়।