বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে বালুর ট্রাকে প্রাণহানি বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩

বালুর ট্রাকে প্রতিনিয়ত প্রাণহানি বন্ধের দাবিতে মঙ্গলবার টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের থানা মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মানব বন্ধনে স্কুল পড়ুয়া সহস্রাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেয়।

এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দীন। বক্তব্য রাখেন পৌর মেয়র রকিবুল হক ছানা, টাঙ্গাইল জেলা মাদ্রাসা শিক্ষক সমিতির (সাধারণ) সভাপতি খন্দকার শামীম, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, সড়ক দুর্ঘটনায় পঙ্গু দৈনিক যুগান্তরের সাংবাদিক সেলিম হোসেন, নগদাশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল, যুবলীগ সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, গোপালপুর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মারুফ হাসান জামী, মানবাধিকার কর্মী আজমল খান এবং স্কুল ছাত্রী সুমাইয়া।
বক্তারা অভিযোগ করেন, ভূঞাপুর উপজেলার যমুনা নদীর দুটি অবৈধ ঘাট থেকে বালুভর্তি হাজার হাজার ট্রাক গোপালপুর পৌরশহর অতিক্রম করে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় প্রতিদিন যাওয়া আসা করে। নাম্বার ও রেজিষ্ট্রেশন বিহীন দশ চাকার এসব বেপরোয়া বালুট্রাক প্রতিদিনই দুর্ঘটনা ঘটাচ্ছে। শহরে প্রচন্ড যানজট সৃষ্টি করছে।  বালুট্রাকের ধাক্কায় বিগত দেড় মাসে ৫ জন নিহত এবং ১২জন আহত হয়। হতাহতদের অধিকাংশই স্কুলকলেজের শিক্ষার্থী। স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় স্কুলকলেজগামী শিক্ষার্থীরা জীবনের ঝুঁকিতে রয়েছে।
বীরমুক্তিযোদ্ধা  মিনহাজ উদ্দীন অভিযোগ করেন, বালুবাহী ট্রাকে প্রাণহানির পাশাপাশি সড়ক, সেঁতু ও বাঁধ ক্ষতিগ্রস্থ হচ্ছে।
ওসি মোশারফ হোসেন জানান, বালু ব্যবসায়ীরা প্রভাবশালী। এদের ঘাটানো মুশকিল। পত্রপত্রিকায় খবর প্রকাশের পর বেশ কটি বালু ট্রাক আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।