বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে কবরস্থানে মিলল যুবকের ঝুলন্ত লাশ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
টাঙ্গাইলের ভূঞাপুরে কবরস্থানের একটি আম গাছ থেকে ইসমাইল হোসেন (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার অলোয়া ইউনিয়নের চর অলোয়া কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইসমাইল হোসেন ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় লোকজন ও  পরিবার সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন কিছুটা ভারসাম্যহীন ছিল ও মাঝে মধ্যে ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। সোমবার রাতে গোবিন্দাসী স্কুলরোড মসজিদের পাশে একটি মাদরাসায় ওয়াজ মাহফিলে গিয়েছিলেন। মঙ্গলবার ভোররাতে ঘুম থেকে ওঠে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি।
এরপর সকালে স্থানীয় লোকজন জমিতে কাজ করতে গিয়ে কবরস্থানের আম গাছে ইসমাইলের মরদেহ ঝুলতে দেখেন। তাদের ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।