বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আজ নাগরপুরের বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ডা.আবদুল গফুরের ৯ম মৃত্যুবার্ষিকী

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
পাবনার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার সাবেক বাংলা প্রফেসর ও এলাকার সর্বস্তরের মানুষের প্রাণের আধার ডা. প্রফেসর আবদুল গফুরের  আজ ৯ই জানুয়ারি নবম মৃত্যুবার্ষিকী।
২০১৪ সালের জানুয়ারি মাসের আজকের এদিনে (৯ জানুয়ারি) ভোর ৫টায় সকল’কে কাঁদিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নশ্বর এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে পাড়ি জমান অবিনশ্বর জীবনে। স্যারের এই বিদায়ে শাহতলী কামিল মাদরাসা কেবলমাত্র একজন স্যারকেই হারাইনি, হারিয়েছে স্যারের আবেগবহ লেকচার, ক্লাস, কথা, চাল-চলন, মাদরাসা-মসজিদ ও এলাকার যেকোন কাজের নিরলস নিবেদিতপ্রাণ।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স কৃতিত্বের সাথে শেষ করে চাঁদপুরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় বাংলা বিষয়ে অধ্যাপনা শুরু করেন।
জন্মভূমি টাংগাইল জোলার নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের কান্দপাচুরিয়া গ্রামে। টাংগাইল জেলার বাসিন্দা হয়েও উনি উনার জীবনপ্রবাহের শেষ প্রায় ৩০টি বছর কাটিয়ে দিয়েছেন শাহতলীর মাটি ও মানুষের হৃদয়ের মনিটরে। এবং হৃদয়ের সেই আন্তরিক টানেই হয়তবা মৃত্যুর পরবর্তী অনন্তকালের জন্য চাঁদপুরের শাহতলীতেই তিনি চিরনিদ্রায় শায়িত হয়েছেন।
এই মহান শিক্ষকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহতলী কামিল মাদরাসা, উনার রেখে যাওয়া পরিবারবর্গ ও এলাকার সামাজিক সংগঠন গুলো দোয়া অনুষ্ঠান সহ নানা কর্মসূচীর আয়োজন করেছে।
প্রফেসর ডাঃ আবদুল গফুর এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক শোকবার্তায় শাহতলী কামিল মাদরাসার গভর্নিং বডি, শিক্ষক, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর পক্ষ থেকে মাদরাসার সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী প্রফেসর আবদুল গফুর এর রেখে যাওয়া শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং উনার সর্বোত্তম জান্নাত কামনা’সহ পরিবারবর্গের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।