বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত লামার সরই ম্রো পল্লীতে চাউল ও কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
বান্দরবানের লামার সরই ইউনিয়নের দূর্গম ডেকিছড়া আমবাগান এলাকার রেংয়েন ম্রো পাড়া (৯নং ওয়ার্ড) দূর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া ৩৬ ম্রৌ ও ত্রিপুরা পরিবার পাশে দায়িয়েছেন আজ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, রেড ক্রিসেন্ট ও চেম্বার অব কমার্স। ( চাউল ও কম্বল বিতরণ করা হয়)। রবিবার (৮ জানুয়ারি) সকাল ১০টা বর্ণিত এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ মানবিক সহায়তা বিতরণ করা হয়।
এ সময় অংশ নেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল,গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,রেড ক্রিসেন্ট সোসাইটি এর বান্দরবান জেলার সেক্রেটারি অমল কান্তি দাশ, সরই ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোং, মহিলা সদস্য অংজারু ত্রিপুরা,শিরু আক্তারসহ সংশ্লিষ্ট অন্যান্যরা।
সূত্রে জানা যায়, সরই ইউনিয়নের পোলং পাড়া (রেংয়েন ম্রো দূর্বত্তদের আগুনে পুড়ে যাওয়া ৩৬ ম্রৌ ও ত্রিপুরা পরিবার পাশে দাড়িয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, রেড ক্রিসেন্ট ও চেম্বার অব কমার্স। সেক্ষেত্রে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ হতে প্রতিটি পরিবার ৫০ কেজি করে এক বস্তা চাউল,রেড ক্রিসেন্ট ও  চেম্বার অব কমার্স এর পক্ষে ১ টি করে কম্বল বিতরণ করা হয়।
প্রসংগত, গত রবিবার ১ জানুয়ারি গভীররাতে কারবারিরসহ ৩টি ঘর দূর্বৃত্তরা আগুন পুড়ে দেয় ও পাশের ঘরে হামলা করা হয়। আরও এ জায়গা নিয়ে এখানে লামার রাবার ইন্ডাস্ট্রি ও ম্রোদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।