বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রীতিভোজ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
নওগাঁর পত্নীতলার ১৪ বিজিবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রীতিভোজ অনুষ্ঠিত  হয়েছে।
রোববার (৮ জানুয়ারি) দুপুরে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন পিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে ৫৬ তম বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন রাজশাহী সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা, পিবিজিএম, পিএসসি।
অনুষ্ঠানে নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আসাদুজ্জামান পিএসসি,জি, রাজশাহী সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর আবুল বাসার মো. মোশাররফ হোসেন জিপ্লাস, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফতাব উদ্দিন, ১৪ বিজিবির মেজর মোসলেহ উদ্দিন, জয়পুরহাট মহিলা ক্যাডেট কলেজের এ্যাডজুটেন্ট মেজর লুৎফুন নাহার মাসুমা, নওগাঁ সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ, স্বাস্থ্য প্রশাসক ডা. খালিদ সাইফুল্লাহ, কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান,সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুর রহমান, নওগাঁ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ, নওগাঁ পবিস-২ এর সিনিয়র জিএম সন্তোষ কুমার সাহা, ডিজিএম শাহীন কবির, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আয়হান ইসলাম, জেলা সাংবাদিক ইউনিয়ন নেতা মুরাদ হোসেন, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল চৌধুরী, নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহার হোসেন, সাপাহার প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি হাফিজুল হক, সাপাহার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুমুছা স্বপন, সাংবাদিক আবুল বয়ান মো. আব্দুজ্জাহের প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।