বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

বরিশাল মহসিন মার্কেটের নাম অপরিবর্তিত রাখার দাবিতে স্মারকলিপি

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩

নগরীর ঐতিহ্যবাহী হাজী মুহাম্মদ মহসিন হকার্স মার্কেটের নাম অপরিবর্তিত রাখার দাবিতে রবিবার দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন ব্যবসায়ীরা।

স্মারকলিপিতে জানা গেছে, নগরীর অন্যতম একটি মার্কেট হাজী মুহাম্মদ মহসিন হকার্স মার্কেট। এই মার্কেটটি নিম্ন ও মধ্যবিত্তের কেনাকেটার জন্য স্থানীয়ভবে সুপরিচিত। মার্কেটটিতে তিন শতাধিক ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছেন। যাদের ওই ঠিকানায় জাতীয়পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স, পাসপোর্ট, হোল্ডিং লাইসেন্স, এনজিও এবং আয়কর রয়েছে।
সূত্রে আরও জানা গেছে, বঙ্গবন্ধুর বোন জামাতা সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত ১৯৭৫ সালের প্রথমার্থে বরিশাল হকার্স মার্কেট নামে হকারদের ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তারই ধারাবাহিকতায় ১৯৮৩ সালে তৎকালীন জেলা প্রশাসক এমএ বারী ‘হাজী মুহাম্মদ মহসিন মার্কেট’ নামে ফলক স্থাপন করেন। সেই থেকে এই হকার্স মার্কেট টি ‘মহসিন মার্কেট ‘ নামে সুপরিচিত। কিন্তু সদ্যবিদায়ী জেলা প্রশাসকের নির্দেশে মার্কেটটির নামকরণ হঠাৎ করে পরিবর্তন করে ‘ডিসি মার্কেট’ নামকরণ করে সাইনবোর্ড ঝুঁলিয়ে দেয়া হয়েছে। এজন্য নাগরিকদের কোন মতামত গ্রহণ করা হয়নি। এই প্রেক্ষাপটে হকার্স মার্কেটটির নাম পূর্বের নাম অর্থাৎ ‘হাজী মুহাম্মদ মহসিন হকার্স মার্কেট’ রাখার দাবিতে মার্কেটের ব্যবসায়ীরা সদ্য যোগদান করা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।