বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় রত্নপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩

বরিশালের আগৈলঝাড়ায় যুবলীগের কমিটি গঠনের ধারাবহিকতায় রত্নপুর ইউনিয়নের যুব লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মোহনকাঠী আদর্শ বিদ্যালয় ও কলেজ মাঠে রত্নপুর ইউনিয়ন যুবলীগ সম্মেলন পস্তুত কমিটির আহŸায়ক নাসির তালুকদারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন যুবলীগের সভাপতি মো. সাইদুল সরদার।

সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব কবির হাওলাদারের সঞ্চালনায় সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী রিয়াজ, রেমন ভূইঁয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার।

সম্মেলনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে দলীয় পদ প্রার্থীচ্ছুদের কাছ থেকে নেতা কর্মীদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত গ্রহন করা হয়। জীবন বৃত্তান্ত পর্যালোচনা করে রাজনৈতিক অভিভাবক মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি’র নির্দেশ ও পরামর্শ ক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।