বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইল প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠা  বার্ষিকী উদ্ভোধন করেন এমপি তুহিন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
ময়মনসিংহের ঐতিহ্যবাহী ‘নান্দাইল প্রেসক্লাব’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার (৭জানুয়ারি) নান্দাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটিকে উৎযাপন করেন ক্লাবে সদস্যবৃন্দ সহ শুভাকাঙ্খীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১ ঘটিকায় নান্দাইল প্রেসক্লাবের সকল সাংবাদিকদের উপস্থিতিতে এক বিশাল বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন র‌্যালীটি উদ্ভোধন করেন। এসময় বিশেষ অতিথি নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া, সমাজ সেবক জাকির হোসেন ভূইঁয়া, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আনজু, মুক্ত মনের লেখক আতাউর রহমান বাচ্চু, লেখক ও কলামিস্ট সাইদুর রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক, শিক্ষক নেতৃবৃন্দের অংশগ্রহণের মধ্য দিয়ে র‌্যালিটি উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারী শহীদ স্মৃতি আদর্শ কলেজ গেইট থেকে শুরু করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক দিয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদণি করে চার নেতা স্মৃতিস্তম্বের সামনে গিয়ে ফটোসেশানের মাধ্যমে র‌্যালীর সমাপ্ত হয়। পুরো র‌্যালী জুড়ে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার লাঠি খেলায় অংশগ্রহন ছিলো নজর কাড়ান মত। প্রধান অতিথি নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নান্দাইল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উন্নয়ন সংবাদ সহ সমস্যা সম্ভবনা নিয়ে লেখালেখির আহবান জানান। অনুষ্ঠান সমন্বয় করেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু সহ ক্লাবের কার্যকরি কমিটির সকল সদস্যবৃন্দ ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।