বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় কনকনে তীব্র শীতে জনবজীবন বিপর্যস্ত, এক জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩

শৈত্য প্রবাহের সাথে উত্তরের ঠান্ডা বাতাস আর কুয়াশা বিহীন কনকনে তীব্র শীত জেঁকে বসেছে আগৈলঝাড়ার জনপদ। গত বৃহস্পতিবার (৫জানুয়ারি) রাজিহার গ্রামের দরিদ্র কৃষক কিরণ রায় (৪৭) শৈত্য প্রবাহের মধ্যে নিজের জমিতে ধান বীজ রোপনের সময় ঠান্ডা জনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পরলে ওই দিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

গত কয়েক দিনের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনের তাপমাত্রা কমে সর্বনিম্ন ১২ থেকে ১৩ ডিগ্রী সেলসিয়াসে হওয়ায় এবং গত ৫দিন আকাশে সূর্য্যর মুখ না দেখায় কনকনে শীতের কারণে লোকজন ঘর থেকে বের হতে না পারায় বিপর্যস্ত হয়ে পরেছে জনজীবন। গবাদী পশুও মাঠে বের করা যাচেছ না। সন্ধ্যার আগেই সকল রাস্তা ফাঁকা হয়ে পরছে, দিনের বেলাতেও রাস্তাঘাটে লোকজন চলাচল অনেকটাই কমে গেছে। জরুরী প্রয়োজন ছাড়া লোকজন বাজার ও রাস্তায় বের হচ্ছে না। দিনমজুররা শীতের কারণে ঘরবন্দি হয়ে পরেছে। তীব্র শীতের কারনে হতদরিদ্র মানুষ গরম কাপড়ের অভাবে রয়েছে।
শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে রাস্তার পাশে পুরনো কাপড়ের দোকানে ভিড় বাড়ছে। স্থানীয় মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র বরাদ্দকৃত ২৪৫০পিচ কম্বল ইতোমধ্যেই পাঁচটি ইউনিয়নে বিতরণ করা হয়েছে। তবে স্বেচ্ছাসেবী কোন সংগঠন বা কোন ধর্ণাঢ্য ব্যক্তি এখন পর্যন্ত কোন কম্বল বিতরণ করেনি।

শীতজনিত রোগে শিশু এবং বয়োবৃদ্ধদের রোগবালাই বেড়ে চলছে। কুয়াশার কারণে জমিতে আগাম রোপিত ধান বীজ নস্ট হয়ে যাচ্ছে। শীতের কারনে সন্ধ্যার পরপরই রাস্তা-ঘাট ও হাট-বাজারে লোকজন ও ভ্যান রিক্সার উপস্থিতি কমে যাচ্ছে। আরও তিন-চার দিন আবহাওয়া অপরিবর্তিত থাকার কথা জানিয়ে বরিশাল আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে, শনিবার বিকেল থেকে আগামী বৃহস্পতিবার শেষ রাত পর্যন্ত বাতাসের মান বিপজ্জনক হবার কথা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।