বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারী) যদুনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। ল্যাবওয়ান ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবওয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিম হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান। সংগঠনটি সাংস্কৃতিকের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ২০০৪ সাল থেকে অসহায় মানুষের জন্য ধারাবাহিক ভাবে কাজ করে আসছে ।
সংস্থার সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিন এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সংস্থার  উপদেষ্টা সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ, আঃ রাহমান মিয়া, মো. মনছুর আলী মিঞা, এ্যাড. আশরাফুন নাহার স্বপ্না, মো. মিজানুর রহমান শাহীন, সংস্থার সহ-সভাপতি মো. নুরুল ইসলাম ও সহ সাধারন সম্পাদক মো. মনির হোসেন রাজুসহ একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার সকল সদস্য বৃন্দ।
এ সময় সংস্থার সভাপতি মো. আজিম হোসেন বলেন, এই সংস্থাটি সব সময় হতদরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও আমরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের সংগঠণটি দরিদ্র মানুষের জন্য এভাবেই কাজ করে যাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।