বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে “ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম” শীর্ষক স্কিমের আওতায় ৫ দিনব্যাপী শিক্ষকগণের প্রশিক্ষন শুরু

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩

সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রেগ্রাম এর “ ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম” শীর্ষক অনুমোদিত স্কিমের আওতায় মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদরাসা,কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শিক্ষাক্রম ২০২১ বিস্তরণ বিষয়ক ৫দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রশিক্ষণ উইং, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,ঢাকা’র আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে শুক্রবার (৬ জানুয়ারি) আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন জানান, প্রশিক্ষণ কার্যক্রম শুক্রবার ৬ জানুয়ারি শুরু হয়েছে। প্রশিক্ষণ চলবে শনিবার ৭ জানুয়ারি, শুক্রবার ১৩-শনিবার ১৪ ও রবিবার ১৫ জানুয়ারি। প্রশিক্ষনের বিষয়সমুহ হলো ঃ বাংলা, ইংরেজি, গণিত, শিল্প ও সংস্কৃতি, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, স্বাস্থ্য ও সুরক্ষা, জীবন ও জীবিকা, ডিজিটাল টেকনোলজি। মোট ৬৪ শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪৭ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষনে অংশ গ্রহন করেন। মাউশি’র মনিটরিং কর্মকর্তা হিসেবে জেলা শিক্ষা অফিসার মোঃ শাহীন আকতার প্রশিক্ষন ভেন্যু মনিটরিং করেছেন। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম প্রািশক্ষণ ভেন্যু পরিদর্শন সহ প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীদের সার্বক্ষনিক খোজখবর নিচ্ছেন।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।