বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

জোর পূর্বক জমি দখল করে আছে বড় ভাই

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩

রংপুরের গংগাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের পশ্চিম কচুয়া বালা পাড়া গ্রামে জোর পূর্বক ছোট ভাই এর জমি দখল করে আছে আপন বড় ভাই। জমির ভাগ চাইতেই প্রাণ নাশের হুমকি দেয় বড় ভাই ও ভাতিজা। ভুক্তভোগী মৃত ছলিমুদ্দিন এর পুত্র জাহেদুল হক জানান, আমার পিতা জীবিত থাকা অবস্থায় আমার বড় ভাই আব্দুর রহমান ও আমাকে রেজিস্ট্রি দলিল করে দেয়। যাহা মধ্য কচুয়া মৌজায় অবস্থিত জেএল নং ৬১, সাবেক দাগ ৬৭৩/১২৯৮,আরএস খতিয়ান ৩১০। কিন্তু আমার বড় ভাই আমাকে আমার আমার হিসাবের অংশ বুঝিয়ে না দিয়ে টালবাহানা করতে থাকে। আমার ভাগের অংশ বুঝিয়ে দিতে বললে আমাকে বড় ভাই ও ভাতিজারা বিভিন্ন হুমকি দিতে থাকে এবং আরো বলে যে রাস্তা ঘাটে যেখানেই পাবে সেখানে প্রাণে মেরে দিবে।
গত ৬ জানুয়ারী ২০২৩ খ্রিঃ সরেজমিনে গিয়ে সত্যতার প্রমাণ পাওয়া যায়। বড় ভাই আব্দুর রহমান তার ছোট ভাই জাহেদুল হককে জমি না দিয়ে এক চালা টিনের ঘর তুলেছেন। যাতে করে ছোট ভাই জমির দখল নিতে না পারে। আব্দুর রহমান এর সাথে কথা বললে তিনি অস্বীকার করেন। তিনি বলেন আমার ছোট ভাইকে তার ভাগের অংশ বুঝিয়ে দিয়েছি। বুঝিয়ে দিয়ে আমি আমার অংশ নিয়ে আছি। জাহেদুল বলেন, বড় ভাই আমাকে উক্ত দাগের অংশ বুঝিয়ে না দিয়ে টিনের চালা তুলে রেখেছে যাতে দখল নিতে না পারি। উক্ত বিষয়টি নিয়ে আমি গঙ্গাচড়া মডেল থানায় একটি অভিযোগ করি যাতে করে আমি আমার প্রাপ্ত অংশ বুঝে পাই। আব্দুর রহমানের ছেলের সাথে কথা বললে তিনি বলেন, জমি নিতে হলে আইনের মাধ্যমে এসে নিবে। আমি আমার বাবার কাছ থেকে জমি কিনেছি। আমি তা কাউকে দিবো না।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।