বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে আর্জেন্টিনা বনাম ফ্রান্স সমর্থকদের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে সদর মধ্য বাবনাপাড়া এলাকায় স্থানীয়দের আয়োজনে অনূর্ধ্ব ৪০ বয়সের খেলোয়াড়দের অংশগ্রহণে এক উৎসবমুখর চূড়ান্ত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে হাজারো দর্শকের উপস্থিতিতে মামুদনগর বাস স্ট্যান্ড সংলগ্ন অস্থায়ী মাঠে আর্জেন্টিনা-ফ্রান্স নামে প্রতীকী দুটি দল অংশগ্রহণ করে। এতে ৩-১ গোলে বিজয় লাভ করেছেন আর্জেন্টিনা দল।
নাগরপুর উপজেলা আ.লীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: খালিদ হোসেন এর সভাপতিত্বে ও নাগরপুর প্রেসক্লাব সভাপতি আক্তারুজ্জামান বকুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক ও টাঙ্গাইল জেলা ও নাগরপুর উপজেলা আ.লীগ সদস্য তারেক শামস খান হিমু। এছাড়াও নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন এর সার্বিক ব্যবস্থাপনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল, নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি গোপাল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলা শাখার সভাপতি এস এম আনোয়ার ও সাবেক জিএস শফিকুল ইসলাম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।