বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে “ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম” শীর্ষক স্কিমের আওতায় ৫ দিনব্যাপী শিক্ষকগণের প্রশিক্ষন শুরু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩

সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রেগ্রাম এর “ ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম” শীর্ষক অনুমোদিত স্কিমের আওতায় মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদরাসা,কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শিক্ষাক্রম ২০২১ বিস্তরণ বিষয়ক ৫দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রশিক্ষণ উইং, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,ঢাকা’র আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে শুক্রবার (৬ জানুয়ারি) আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন জানান, প্রশিক্ষণ কার্যক্রম আজ শুক্রবার ৬ জানুয়ারি শুরু হয়েছে। প্রশিক্ষণ চলবে শনিবার ৭ জানুয়ারি, শুক্রবার ১৩-শনিবার ১৪ ও রবিবার ১৫ জানুয়ারি। প্রশিক্ষনের বিষয়সমুহ হলো ঃ বাংলা, ইংরেজি, গণিত, শিল্প ও সংস্কৃতি, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, স্বাস্থ্য ও সুরক্ষা, জীবন ও জীবিকা, ডিজিটাল টেকনোলজি। মোট ৬৪ শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪৭ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষনে অংশ গ্রহন করেন। মাউশি’র মনিটরিং কর্মকর্তা হিসেবে জেলা শিক্ষা অফিসার মোঃ শাহীন আকতার প্রশিক্ষন ভেন্যু মনিটরিং করেছেন।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।