বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নিজেদের হাত খরচের বাঁচানো টাকায় আত্রাইয়ে যুবকদের অর্থায়নে শীতবস্ত্র বিতরন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩

“চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে” এই প্রতিপাদ্য সামনে নিয়ে নওগাঁর আত্রাইয়ের প্রত্যন্ত অঞ্চলের কয়েকজন যুবকের হাত ধরে পথচলা শুরু করে মথুরাবাটি সমতা সামাজিক সংগঠন। এই সংগঠনটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনের সদস্যদের হাত খরচের হাত বাঁচিয়ে ও আগ্রহী ব্যক্তিদের প্রদান করা আর্থিক সহযোগিতায় প্রতিবছরই নানা দুর্যোগে অতি দরিদ্রদের সহায়তা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় সংগঠনের পক্ষ থেকে গতকাল শুক্রবার উপজেলার পারমোহনঘোষ গ্রাম ও তার আশেপাশের ১২টি গ্রামের শতাধিক শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়।
পারমোহনঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সোহাগ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান, সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমে›রদ্রনাথ সাহা রনি, বড়সাঁওতা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খোরশেদ আলম, পারমোহনঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম আশফাকুল ইসলাম, উপজেলা আওয়মী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইদুর রহমান শোভন, সংগঠনের উপদেষ্টা উজ্জ্বল আলী, সাব্বির আহমেদ, সহ-সভাপতি মোয়াজ্জেম আলী, সম্পাদক রবিউল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল আলীম, প্রচার সম্পাদক বিপ্লব কুমার, সদস্য সুজন ইসলাম, মুনসুর রহমান প্রমুখ। কনকনে এই শীতে একটি গরম কাপড় পেয়ে শীর্তাতদের মুখে হাসি ফুটে উঠেছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান থেকে শুরু করে সামর্থবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের গরীব-অসহায়, ছিন্নমূল মানুষদের পাশে এসে দাঁড়ায় তাহলে দেশে কোন গরীব মানুষরা আর কষ্টে জীবন-যাপন করতে হবে না বলে বক্তারা বলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।