অভয়নগরে ধোপাদী নুর মোহাম্মাদ নুরানী হাফেজী কওমী এতিমখানা মাদ্রাসায় খতমে কুরআন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে অত্র মাদ্রাসার প্রাঙ্গনে খতমে কুরআন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার সভাপতি ক্বারী মোজাফফার সরদারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বয়ান করেন নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মুহাদ্দেছ মাও. মুফতি জালাল উদ্দিন। দ্বিতীয় আলোচক হিসেবে বয়ান করেন নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার শিক্ষক মাও. বেলাল হুসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর জাকির হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক শাহিন আহমেদ, অত্র মাদ্রাসার মোহতামিন হাফেজ আবু সাইদ, শিক্ষক ক্বারী আবু সুফিয়ান, মাওঃ এরসাদুর রহমান, অত্র মাদ্রাসার কোষাধ্যক্ষ মুনছুর মোল্যা, অত্র মাদ্রাসার নেতৃবৃন্দর মধ্যে মিটু মোল্যা, রফিকুল ইসলাম, আবুল কালাম, আব্দুর রাজ্জাক সরদার, ইলিয়াস সরদার, আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাও. মো. ঈব্রাহিম।
বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি
অভয়নগরে ধোপাদী নুর মোহাম্মাদ নুরানী মাদ্রাসায় খতমে কুরআন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩