বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে শীতবস্ত্র উপহার দিলেন সাংবাদিক খন্দকার আছাব মাহমুদ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়নে প্রায় ২০০ জন শীতার্ত জনসাধারণকে শীতবস্ত্র (কম্বল) উপহার দিয়েছেন সারাংপুর গ্রামের সাহেব বাড়ির সন্তান টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম ঢাকাস্থ কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আছাব মাহমুদ।
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে কাজী মৌ. মো মোকাদ্দাস আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক মতবিনিময় সভা অনুষ্ঠানের মাধ্যমে এ কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নাগরপুর উপজেলা শাখার উপদেষ্টা খন্দকার আছাব মাহমুদ বলেন, নাগরপুরে শীতের তীব্রতা চরমভাবে বৃদ্ধি পেয়েছে। মানুষের শীতের কষ্ট লাঘবে আমার পরিবারের পক্ষ থেকে এই শীতবস্ত্র কম্বল উপহার দেওয়া হয়েছে। দরিদ্র মানুষের প্রয়োজনে আমি সবসময় তাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো,ইনশাআল্লাহ।
এ সময় নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হাসান তপন, সম্মানিত সদস্য মোঃ আবুল কাসেম মিয়া, সহবতপুর ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মো: উজ্জ্বল সরকার সহ অন্যান্য ইউনিয়ন আ. লীগ নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।