যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া মহাকাল এলাকায় ট্রেনের ধাক্কায় মহাকাল স্কুল এ্যান্ড কলেজের নৈশ প্রহরী মাসুম সরদার (৩৮) নিহত হয়েছেন। শুক্রবার সকালে বেনাপোলগামী ট্রেনের ধাক্কায় মহাকাল এলাকার ট্রাক ট্রার্মিনালের রেল ক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। মহাকাল স্কুল এ্যান্ড কলেজ শাখার সহকারী শিক্ষক আবুল হাসান জানান, শুক্রবার সকাল ৭ টায় মাসুম সরদার তিনি মোটরসাইকেলযোগে ভাঙ্গাগেট থেকে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নৈশ প্রহরী মাসুম সরদার উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত খালেক সরদারের ছেলে। নওয়াপাড়া রেলওয়ের স্টেশনে দায়িত্বরত হাবিলদার আরএনডি এনামুল হক জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে নওয়াপাড়া স্টেশন মাষ্টার মাসুদ রানা বলেন, আমি শুনেছি ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
অভয়নগরে ট্রেনের ধাক্কায় মহাকাল কলেজের নৈশ প্রহরী মাসুম নিহত
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩