বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

মহান বিজয় দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জে জিআইসি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে জিআইসি কুইজ, বিতর্ক প্রতিযোগিতা পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রথম দিনে পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি মুকিতুর রহমান রাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এ এইচ এম কামরুল আলম। গোবিন্দগঞ্জ ইনফরমেশন সেন্টারের আয়োজনে এবং মেয়র গোবিন্দগঞ্জ পৌর সভার ব্যবস্থাপনায় দুই দিন ব্যাপী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সরকারী কলেজের (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ আব্দুস সামাদ, মোঃ আফজাল হোসেন, গোবিন্দগঞ্জ সরকারী কলেজের বর্তমান(ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বসির আহমেদ, সাবেক অধ্যাপক গোলাম মোস্তফা, মহিলা কলেজের অধ্যাপক সাইদুর রহমান আমন্ত্রিত অতিথি ছিলেন কাউন্সিলর মোকলেছুর প্রধান, কাউন্সিলর মিজানুর রহমান রিপন।
মহান বিজয় দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় জি.আই.সি কর্তৃক আয়োজিত কুইজ,আর্ট এবং ডিবেটের ফলাফল -চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আইডিয়াল স্কলার্স স্কুলের সামিউল বিন সাজিদ এবং ২য় ও ৩য় স্থান অধিকার করে  সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুলের নন্দিনী রায় ইচ্ছামনি ও মোছাঃ উম্মে হাবিবা ।
কুইজ প্রতিযোগিতায় জুনিয়র বিভাগে প্রথম স্থান অধিকার করে প্রফেসর্স মডেল স্কুলের ৫ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী রুবাইয়াতুল ইসলাম হিয়া মনি এবং যথাক্রমে ২য় ও ৩য় স্থান অধিকার করে প্রফেসর্স মডেল স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী অনন্যা আক্তার অনু ও টপ ব্রিলিয়ান্ট স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান (রিয়াদ)।
কুইজ প্রতিযোগিতা সেকেন্ডারী বিভাগে প্রথম স্থান অধিকার করে ক্লাইম্যাকস পাবলিক স্কুলের ৭ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী মোঃ ওমর মন্ডল এবং যথাক্রমে ২য় ও ৩য় স্থান অধিকার করে ক্লাইম্যাকস পাবলিক স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী মোঃ অহন সরকার ও মোঃ মশিউর রহমান (মহান) ।
কুইজ প্রতিযোগিতায় হাইয়ার বিভাগে প্রথম স্থান অধিকার করে গোবিন্দগঞ্জ সরকারি স্কুলের ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী মোছাঃ বিন্তি করিম এবং যথাক্রমে ২য় ও ৩য় স্থান অধিকার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজ বগুড়া দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মোঃ লিমন বাবু ও গোবিন্দগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ লাথিফুর রহমান ৷
ডিবেটে বিজয়ী হয়েছে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ৷

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।