বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩

জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমুল পর্যায় থেকে দলকে সু-সংগঠিত করতে বরিশালের আগৈলঝাড়ায় ইউনিয়ন পর্যায়ে যুবলীগের কমিটি গঠনের ধারাবহিকতার প্রথম দিনে গৈলা ইউনিয়নের যুব লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে গৈলা মডেল ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু তালেব খলিফার সভাপতিত্বে সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা যুবলীগের উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সদার, সহ-সভাপতি লিটন আবদুল্লাহ, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুসহ অন্যান্যরা।

সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্রা উপস্থিত ছিলেন।
সম্মেলনে দলীয় পদ প্রার্থীচ্ছুদের কাছ থেকে নেতা কর্মীদের জীবন বৃত্তান্ত গ্রহন করা হয়। জীবন বৃত্তান্ত পর্যালোচনা করে রাজনৈতিক অভিভাবক মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি’র পরামর্শ ও নির্দেশ ক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।